প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

জলপাইগুড়ি পৌঁছেই কর্মীদের কে এক সঙ্গে চলার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ জলপাইগুড়ি পৌঁছেই সমস্যা মিটিয়ে একসঙ্গে চলার জন্য দলের কর্মীদের কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে এসে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে জলপাইগুড়ি পুলিশলাইনে হেলিপ্যাডে নেমে সোজা পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোতে পৌঁছে যান তিনি। সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার তৃণমূল নেতা, বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসকদের নিয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, ‘‘এটা দলের অভ্যন্তরীণ বৈঠক ছিল। আমাদের দল গণতান্ত্রিক দল। দল করতে গিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। কিন্তু তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ না খুলে দলের অভ্যন্তরে সেই সমস্যা মিটিয়ে নিতে নির্দেশ দিয়েছেন নেত্রী। পাশাপাশি দুয়ারে সরকার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য সর্বস্তরের তৃণমূল কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেছেন। চা বলয়ে চা সুন্দরী প্রকল্প নিয়ে প্রচার জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি।”

এদিনের কোর কমিটির সভায় সবাই উপস্থিত থাকলেও ছিলেন না জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস। এবিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আসলে এই মিটিং এ যাওয়ার জন্য গতকাল কোভিড টেস্ট হয়েছিল। তার রিপোর্ট আমার হাতে আসতে দেরি হওয়ায় আমি আজকের মিটিংয়ে যেতে পারলাম না।’’
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। নেত্রী তাঁকে কী নির্দেশ দিলেন তা নিয়ে প্রশ্ন করলে কোনও উত্তর না দিয়ে চলে যান তিনি। গত দু’দিন ধরে পিকের টিমের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেববাবু।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন