Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দাপট কমল নিভার, তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, পুদুচেরি

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ আবহাওয়াবিদরা মনে করেছিলেন, গতিবেগ হবে ১৪৫ কিলোমিটারের আশপাশে। কিন্তু নাহ্‌। শক্তিক্ষয় হয়েছে নিভারের। তামিলনাড়ুর মারাক্কামে প্রথম আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। পুদুচেরি থেকে ৩০ কিলোমিটার দূরে। রাত তখন আড়াইটে।

ভারতে শক্তির নিরিখে ঘূর্ণিঝড়কে ক্রমান্বয়ে সাতভাগে ভাগ করা হয়। এই নিভার পঞ্চম স্থানে রয়েছে। শক্তিক্ষয় হলেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু ও পুদুচেরি। শুধু পুদুচেরিতেই গত ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। জলে ডুবেছে তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কিছু জেলা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা এ রকমই প্রবল ঝড়–বৃষ্টি হবে।

আগেভাগে উপকূলবর্তী এলাকা থেকে দু’‌ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর কাড্ডালোর। সেখান থেকে ৫০ হাজার মানুষকে ২৩৩টি সরকারি শিবিরে পাঠানো হয়েছে। পুদুচেরিতে ঝড়ের দাপটে পড়ে গেছে বহু গাছ। রাস্তায়ঘাটে জল জমে রয়েছে। পুদুচেরি এবং কাড্ডালোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিপাকে সাধারণ মানুষ। বুধবারের পর এদিনও তামিলনাড়ু এবং পুদুচেরিতে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন