প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ ভাইফোঁটা, পঞ্জিকা মতে জানুন শুভক্ষণ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এই উৎসব বাঙালিদের কাছে ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে এই পার্বণ ‘ভাইবিজ’ নামে পালিত হয়। ভারতের পশ্চিমাংশে এই উৎসব ‘ভাই দুজ’ নামে পালিত হয়।

এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। পঞ্জিকা মতে, এই বছর, ২০২০-র ১৬ নভেম্বর, সোমবার ভাইফোঁটা। আসুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার শুভ সময় সম্পর্কে…

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বাংলা তারিখ ৩০ কার্তিক, ইংরাজি ১৬ নভেম্বর সোমবার পড়েছে ভ্রাতৃদ্বিতীয়া।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরাজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে।
বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরাজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার ভোর ৩টে ৫৭ মিনিটে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরাজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে।
বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরাজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।

বিশুদ্ধ শাস্ত্রমতে, বাংলা তারিখ ৩০ কার্তিক, ইংরাজি ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টা ০৩ মিনিট ০৭ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী বলিদৈত্যরাজের পূজা। গোস্বামী মতে, শ্রী শ্রী গোবর্ধন পূজা এবং গোপূজার শুভ ক্ষণ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন