Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আজ থেকে ভারতে পাবজি অ্যাপ আর কাজ করবে না

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ফোনে পাবজি অ্যাপ থাকলেও ভারতে আর কাজ করবে না সেটি। দু’‌মাস আগে সরকারি ঘোষণার পরেও নানা ভাবে পাবজি খেলার উপায় বের করেছিলেন পাবজিপ্রেমীরা। কিন্তু এবারে আর কোনও রাস্তা নেই। শুক্রবার থেকে পুরোপুরিভাবে বন্ধ হবে অ্যাপের কার্যকারিতা।

যাঁদের ফোনে আগে থেকেই অ্যাপটি নামানো ছিল, তাঁরা খেলতে পারছিলেন। কেবল নতুন করে নামানো যাচ্ছিল গুগ্‌ল প্লে স্টোর থেকে। তাতেই খুশি ছিলেন পাবজির নেশায় মত্ত ভারতীয়রা। বৃহস্পতিবার, পাবজি মোবাইল ভারতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা করে, শুক্রবার থেকে ভারতে এই ট্যানসেন্ট গেমটি বন্ধ করা হবে। ব্যবহারকারীরা পাবজি অ্যাপ ও পাবজি লাইট অ্যাপ দু’‌টোর ক্ষেত্রেই আর কোনও পরিষেবা পাবেন না।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন