প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

আত্মনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দেবে, ইন্ডিয়া এনার্জি ফোরামে প্রধানমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আত্মনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দেবে। চতুর্থ  ইন্ডিয়া এনার্জি ফোরাম-এর উদ্বোধনে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করার কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন মোদী বলেন, করোনাভাইরাস অতিমারীর কারণে বিশ্বজুড়ে শক্তির চাহিদা এক-তৃতীয়াংশ কমে গিয়েছে। তবে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে শক্তি উত্‍‌পাদন দ্বিগুণ হয়ে যাবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের শক্তি ভাবনার লক্ষ্য শক্তিক্ষেত্রের প্রতি সুবিচার করা। আমাদের এনার্জি সেক্টর হবে বৃদ্ধিকেন্দ্রিক, শিল্পবান্ধব ও পরিবেশ সচেতন। এই কারণেই পরিবর্তনযোগ্য শক্তি উত্‍‌পাদনে ভারতই হল অন্যতম সক্রিয় দেশ।’

শক্তি সংরক্ষণে ভারতের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে ১১ মিলিয়নেরও বেশি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছে। এর ফলে বছরে ৬০ বিলিয়ন ইউনিট শক্তি সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এর ফলে বার্ষিক ৪.৫ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড অর্থাত্‍‌ গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়া কমেছে।’ শক্তি সংরক্ষণের এই প্রয়াসে ভারত বছরে ২৪,০০০ কোটি টাকার শক্তির খরচ বাঁচাতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গত পাঁচ বছরে ভারত শক্তিক্ষেত্রে আমূল সংস্কার এনেছে বলে দাবি করেন মোদী। তেল ও গ্যাস আবিষ্কার এবং উত্‍‌পাদন আর গ্যাসের মারকেটিং-এর ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘গত পাঁচ বছরে ভারতে সংস্কার অভিযান অত্যন্ত দ্রুত গতির হয়েছে।’ প্রধানমন্ত্রীর দাবি, দেশের শক্তি ক্ষেত্রের ভবিষ্যত্‍‌ খুবই উজ্জ্বল।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন