প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দুধের শিশুকে এক হাতে ঝুলিয়ে যুবক, ট্রাকে চড়ে বাড়ি ফেরার চেষ্টা

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্ক: আয়লান কুর্দিকে মনে আছে। সেই তিন বছরের ছোট্ট সিরীয় শিশু। সমুদ্র তীরে উল্টে পড়ে থাকা যার নিথর দেহের ছবি দেখে কেঁপে উঠেছিল সারা বিশ্ব। তখনই, আল কায়দার হাত থেকে বাঁচতে ইরাক, সিরিয়ার লক্ষ লক্ষ বিপন্ন শরণার্থীদের ইওরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার প্রকৃত রূপটা বোধগম্য হয়েছিল বিশ্ববাসীর।


ঠিক তেমন দৃশ্য না হলেও শিউড়ে ওঠার মতোই ছবি দেখা গেল ছত্তিশগড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোস্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে দড়ি ধরে ট্রাকের ছাদে চড়ার চেষ্টা করছেন এক যুবক। তাঁর আরেক হাতে ঝুলছে ছোট্ট এক শিশু। যিনি সম্ভবত শিশুটির বাবা। আর নিচে দাঁড়িয়ে হাত তুলে কোনওরকমে শিশুর পড়ে যাওয়া আটকানোর চেষ্টা করছেন এক মহিলা, যিনি সম্ভবত শিশুটির মা। ট্রাকের মাথায় আরও অনেকে বসে রয়েছেন এবং নিচে দাঁড়িয়ে অনেকজন। ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার এই অসহায় চেষ্টা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাঁদের করুণ দশা।

ওই ট্রাকের শ্রমিকরা জানান, তাঁরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা। কর্মসূত্রে তেলঙ্গানায় থাকেন। লকডাউনের জন্য কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে অর্থও ফুরিয়ে গিয়েছে। তাই আর কোনও উপায় না দেখে ওই ট্রাকে চড়ে ফেরার চেষ্টা করেছেন। শ্রমিক স্পেশাল ট্রেনগুলি সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্যও আসেনি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। ঘটনাস্থলে থাকা তেলঙ্গানা পরিবহন দপ্তরের এক অফিসার বললেন, প্রশাসন ওই সব শ্রমিকদের বিশেষ বাসের কোনও ব্যবস্থা করেনি এবং তাঁর পক্ষে সেটা একা করা অসম্ভব। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন