প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

মোদী ‌নিজের সোশ্যাল মিডিয়া তুলে দিলেন দেশের সাত কৃতী মহিলার হাতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: সোমবারই বলেছিলেন। নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক নারী দিবসকেই বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে টুইট করে মোদি লিখেছেন, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বেরিয়ে গিয়ে সেই অ্যাকাউন্টগুলি দেশের যে কোনও সাতজন কৃতী মহিলার হাতে তুলে দিলেন তিনি।
এখন থেকে ওই অ্যাকাউন্টে নিজেদের জীবনসংগ্রামের কাহিনী লিখতে পারবেন ওই মহিলারা।


মোদি টুইটারে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের নারী শক্তির চেষ্টা আর কৃতিত্বকে আমরা অভিবাদন জানাই। ভারতের নানা প্রান্তে অসাধারণ সফল মহিলারা আছেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ করেছেন।

তাঁদের সাফল্য আরও কয়েক লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করবে।’
ইতিমধ্যেই মোদির টুইটার অ্যাকাউন্টে প্রথম নিজস্ব টুইট করে ফেলেছেন স্নেহা মোহনদাস। সেখানে স্নেহা লিখেছেন নিজের মায়ের কাছে প্রেরণা পেয়ে গৃহহীনদের ভোজন করানোর জন্য ফুডব্যাঙ্ক ইন্ডিয়া নামে একটি উদ্যোগ চালু করেছেন তিনি। এব্যাপারে তাঁকে সাহায্য করেন কয়েকজন স্বেচ্ছাসেবী। টুইটারে লিখেছেন স্নেহা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন