Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’ ক্যাম্পেন রবিতে শুরু বিজেপির,শনিতে প্রকাশিত হল টিজার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের ‘দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’। সামনেই পুরভোট। তার আগে রবিবার থেকে নতুন কর্মসূচি বিজেপির। তবে রাজনৈতিক মহলের বক্তব্য শুধু পুরভোট নয়, ২১-শের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নয়া প্রচার কৌশলের ঘোষণা করেছে রাজ্য বিজেপি।
আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচির ঘোষণা করতে পারেন। তার ঠিক আগের দিন রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভার দিন থেকেই ‘আর নয় অন্যায়’ কর্মসূচির ঘোষণা করবেন অমিত শাহ। শনিবার সেই কর্মসূচির একটি ভিডিও টিজার প্রকাশ করেছে রাজ্য বিজেপি।

#AarNoiAnnay

বাংলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে অন্যায় মুক্ত অভিযান
#AarNoiAnnay

Posted by BJP West Bengal on Saturday, February 29, 2020

শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দলের নয়া প্রচার কৌশল কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কথা এই প্রচারে তুলে ধরা হবে। পুরভোট থেকে আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই প্রচার কর্মসূচি চলবে। রাজ্যের মানুষের সঙ্গে রাজ্য সরকার কীভাবে অন্যায় করছে তা তুলে ধরা হবে নানা ভাবে। প্রতারিত মানুষের কথা প্রচার করা হবে। দিলীপ ঘোষ বলেন, “এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ কোটি রাজ্যবাসীর কাছে আমরা পৌঁছাব।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন