Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

মছলন্দপুরে ভেজাল ঘি তৈরির কারখানা! ধৃত ২

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মছলন্দপুরে জাঁকিয়ে চলছিল নকল ঘিয়ের কারবার। কলকাতা ও শহরতলিতে দেদার বিকোচ্ছিল সেই ঘি। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেই ঘিয়ের কারখানায় হানা দেওয়ার আগে, সাধারণ মানুষ টেরটিও পায়নি।
মালিক পালিয়ে গেলেও উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের হাতে ধরা পড়ে যায় মছলন্দপুরের ওই কারখানার ২ অংশীদার। নাম রাজু সর্দার এবং বাপ্পা ঘোষ। শুক্রবার রাতে মছলন্দপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়েই কারখানাটিতে অভিযানে গিয়েছিল ইবি।


পুলিশ সূত্রে খবর, মছলন্দপুর স্টেশন লাগোয়া ওই কারখানার মালিক মহাদেব ঘোষ। কারখানা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নকল ঘি-সহ অন্যান্য উপকরণ। জানা গিয়েছে, নকল ঘি বানিয়ে বোতলে নামী-দামি কোম্পানির লেবেল সেঁটে তা বাজারজাত করা হচ্ছিল। কারখানা সিল করে দিয়েছে ইবি।


স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের কাছে একটি গোপন আস্তানায় তৈরি হচ্ছিল নকল ঘি। বিভিন্ন কেমিক্যাল, সুগন্ধি এবং ডালডা মিশিয়ে তৈরি করা হচ্ছিল ঘি। প্রায় বছর তিনেক ধরে নকল ঘিয়ের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল মহাদেব, রাজু এবং বাপ্পা। রাজু এবং বাপ্পার বাড়ি হাবরায়।


ইবি আধিকারিক তপন বসাক বলেন, ‘কারখানার ঘর থেকে ১০০ কেজি ঘি, নামী কোম্পানির প্রচু লেবেল, সিলের মেশিন, বোতল ও রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে।’

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.