Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পাকিস্তানে ট্রেনে আগুন, মৃত ৬৫

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাতে আগুন লাগে করাচি-রাওয়ালপিন্ডি-তেজগাঁও এক্সপ্রেসের তিনটি কামরায়। ট্রেনটি তখন লিয়াকতপুরের কাছে ছিল। মোট ৬৫ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। সেদেশের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, ট্রেনের মধ্যেই কয়েকজন যাত্রী স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন। দু’টি স্টোভে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে বেশিরভাগ মানুষ মারা গিয়েছেন।

জেলার রেসকিউ সার্ভিসের প্রধান বাকির হুসেন জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। রেলমন্ত্রী বলেন, দূরপাল্লার ট্রেনে অনেকেই রান্না করতে চান। অনেক যাত্রী গোপনে স্টোভ নিয়ে ট্রেনে ওঠেন। এই সমস্যা বরাবরই আছে।

পাকিস্তানের রেলপথের বেশিরভাগই নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। তার ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। ফলে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গত জুলাই মাসে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১১ জন। সেপ্টেম্বরে আরও একটি দুর্ঘটনায় চারজন মারা গিয়েছিলেন। ২০০৫ সালে সিন্ধু প্রদেশে স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনকে ওপর একটি ট্রেন ধাক্কা মারলে ১৩০ জন মারা যান।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.