প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

কয়লা-কাণ্ড:সাতসকালে কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআইয়ের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই। অভিযোগ, কয়লাকাণ্ডে জড়িত রয়েছেন তিনি। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম রণধীর বার্নওয়াল। শুধু বাড়ি নয়,  তাঁর অফিসেও সিবিআই তল্লাশি চালাচ্ছে।
আঝ, শুক্রবার সাতসকালে রণধীর বার্নওয়ালের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। শুরু হয় তল্লাশি। জানা গেছে, রণধীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিপুল কালো টাকা বাজারে খাটানোর।

সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগ রয়েছে কয়লা পাচারচক্রের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সেই সূত্রেই একাধিক প্রভাবশালী রাজনীতিবিদ ও পুলিশ অধিকারিকদের কালো টাকা বাজারে খাটিয়েছেন বাঁশদ্রোণীর ওই ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ওই সমস্ত লেনদেনের ব্যাংক ডিটেলস নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে তদন্তকারী সংস্থাটি।
বেশ কয়েক দিন ধরেই কয়লা পাচার কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যে। সিবিআই তৎপর রাঘব বোয়ালদের জালে ধরতে। তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও তাঁর শ্যালিকার বাড়িতে গিয়েও এই নিয়ে জেরা করেছে সিবিআই। এবার নজর ব্যবসায়ীর দিকে। আজ তাঁর বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির গোয়েন্দারা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন