প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

আরজিকরে ছাদ থেকে পড়ে মৃত তরুণী চিকিৎসক, অনুমান আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রহস্যমৃত্যু এক পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের। পুলিশ জানিয়েছে, হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের টপ ফ্লোর থেকে নীচে পড়ে মারা গেছেন তরুণী চিকিৎসক। আত্মহত্যা করেছেন নাকি কোনও রহস্য আছে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারী অফিসাররা। ওপর থেকে পড়ার পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রাথমিক সন্দেহে অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন পৌলোমী।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিকট আওয়াজে আমরা চমকে উঠি! দেখি এমার্জেন্সি ওয়ার্ডের ক্যান্টিনের সামনে কার্নিশ থেকে কিছু একটা আছড়ে পড়ল রেলিংয়ের ওপর। আমরা ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তরুণী।”

হাসপাতাল সূত্রে খবর, পেডিয়াট্রিক বিভাগের পিজিটি ওই চিকিৎসকের নাম পৌলোমী সাহা। বয়স ২৫। তাঁর এদিন ডিউটি ছিল ফিভার ক্লিনিকে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সন্দেহে বা উপসর্গ নিয়ে যে রোগীরা আসবেন তাঁদের প্রাথমিক ভাবে চিকিৎসা করার কথা ওই ফিভার ক্লিনিকেই। সেই দায়িত্বেই ছিলেন তরুণী। এই বিষয়টিই কি কোনও ভাবে মানসিক চাপ তৈরি করল তাঁর উপর? নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু। এখনও কেউই নিশ্চিত নন এ ব্যাপারে।

তবে হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন পৌলোমী। শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে তিনি ডিউটি করতেন। তাঁর অবসাদ এতই বেড়েছিল, যে তা নিয়ে তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন