প্রত‍্যন্ত এলাকার পড়ুয়াদের পথপ্রদর্শক হতে চায় বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলের ছাত্র শুভদীপ : দেখুন ভিডিও

0
2
অর্পিতা বণিক দেশের সময়

এক লহমায় শিরোনামে বনগাঁর  ছয়ঘরিয় পঞ্চায়েত এর হরিদাসপুর প্রত্যন্ত এলাকায়। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৭৯ নম্বর পেয়ে বনগাঁ মহকুমায় সম্ভাব্য প্রথম হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছে রাখালদাস হাই স্কুলের কৃতি ছাত্র শুভদীপ বিশ্বাস। বুধবার ফলাফল প্রকাশের পর মেধা তালিকায় শুভদীপের নাম দেখে খুশির জোয়ারে ভেসেছে তাঁর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। দেখুন ভিডিও

ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের শুভদীপ প্রতিদিন নিয়ম করে দীর্ঘ সময় পড়াশোনা করত। তার এই অভাবনীয় সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই শুভদীপের বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। কৃতি ছাত্রকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান সকলে। শুভদীপের বাবা পেশায় একজন চিরুনি কারিগর। ছেলের এই দুর্দান্ত সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মেধা তালিকায় ছেলের নাম দেখে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

স্কুলের শিক্ষক-প্রতিবেশীরাও শুভদীপের এই কৃতিত্বে গর্বিত। তাঁদের মতে, কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ই এই সাফল্যের চাবিকাঠি। পড়াশোনার পাশাপাশি শুভদীপের আগ্রহ রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও। শুভদীপের এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বনগাঁর অন্য ছাত্রছাত্রীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Previous articleঅশোক’কে ঘিরে উৎসবের মেজাজ বনগাঁয়,মানুষের পাশে না থাকলে দেব দু’ঘা বললেন মন্ত্রীর মা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here