Bagda News দীর্ঘদিন ধরে রাস্তার বেহালদশা, ভাঙা রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ স্থানীয় সহ বিজেপি কর্মীদের : দেখুন ভিডিও

0
920
রাহুল দেবনাথ , দেশের সময়

বাগদা : উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের নাটাবেড়িয়া হাসমালি রোডে কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। ভাঙ্গা রাস্তার কারণে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে পথ চলতি সাধারণ মানুষ। এমনকি দুর্ঘটনায় প্রাণও গেছে। এমনই অভিযোগ এনে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা সহ বিজেপি কর্মীরা। রাস্তার মধ্যে কৃষকের নাঙল এনে ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসিরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ ও  বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ ও বাগদা ভিডিও’র প্রতিনিধিরা। অবশেষে বাগদা ভিডিও’র প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ  তুলেনেন বিক্ষুব্ধকারীরা।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট অমৃত লাল বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ অবস্থায় পড়ে রয়েছে। কোন সংস্কার নেই। ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা হয়েছে একাধিকবার। এক ব্যক্তি রাস্তায় পড়ে ট্রাকের তলায় তার হাত কাটা পড়ার মত ঘটনাও ঘটেছে। এমনকি দুর্ঘটনার জন্য মৃত্যও হয়েছে। দ্রুত এ রাস্তা সংস্কার না হলে সাধারণ মানুষের স্বার্থে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবো। দেখুন ভিডিও

অন্যদিকে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল জানান আমাদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদে বিষয়টি জানানো হয়েছে। রাস্তার জন্য টাকা বরাদ্দ হলে দ্রুত কাজ শুরু হয়ে যাবে।

Previous articleবকেয়া টাকা না পেয়ে পথে নামলেন সারা রাজ্য পি এইচ ই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন
Next articleTMC Win Kaliganj by-electionকালীগঞ্জ উপনির্বাচনে ২০২১-এর ব্যবধান ছাপিয়ে জয়ী তৃণমূল , মমতা লিখলেন, ‘…মানুষকে উৎসর্গ করছি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here