Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

Potato ভিনরাজ্যে আলু রফতানিতে রাশ! আসানসোলে ঝাড়়খণ্ড সীমান্তে আলু বোঝাই ট্রাক আটকাল পুলিশ: দেখুন ভিডিও

deshersamay

Share article:

আসানসোল কুলটি , দেশের সময় : ভিন রাজ্যে আলু রফতানি তে রাশ টানল পুলিশ প্রশাসন।আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ।লরি গুলো কে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।বুধবার রাত থেকেই আলু রফতানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে।কুলটি ট্রাফিকগার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতি তে চলছে নজর দারি!লরি থামিয়ে কাগজ পত্র ক্ষতিয়ে দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে!রাজের বাইরে যেনো আলু বোঝাই কোনো গাড়ি না যেতে পারে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন চলছে কড়া নজরদারি!

প্রসঙ্গত গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ভিনরাজ্যে আলু, পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তগুলিতেও নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। যাতে অন্য পথে ভিন রাজ্যে আলু, পিঁয়াজ কেউ পাঠাতে না পারে।

গত শুক্রবার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্নে টাস্কফোর্সের সেই বৈঠকে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্সের  অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকর করা যায় সে-বিষয়টি আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। দেখুন ভিডিও

আলু ব্যবসায়ীরা ২৬ টাকা প্রতি কেজি দরে আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীকালে দাম বাড়িয়ে দেন তাঁরা। ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সেই কারণেই আলুর দাম এতটা বেড়ে গিয়েছে।

রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যরা শুক্রবার সকালে বিভিন্ন বাজারে হানা দেন। কোথাও অতিরিক্ত দামে সবজি বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজখবর করেন। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ করা হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এবার দেখা যাচ্ছে ভিন রাজ্যে আলু রফতানি তে রাশ টানল পুলিশ প্রশাসন।আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। আলুর মূল্য বৃদ্ধি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.