Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Madhya Pradesh:‌ স্ত্রীর উপোস ভাঙাতে ব্যস্ত চিকিৎসক, হাসপাতালের বাইরে অপেক্ষা করতে করতে মায়ের কোলেই মৃত্যু হল পাঁচ বছরের শিশুর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল মধ্যপ্রদেশের জবলপুর জেলা।জানা গেছে, জবলপুর জেলার বাসিন্দা সঞ্জয় পান্ড্রে ও তাঁর পরিবার গুরুতর অবস্থায় পাঁচবছরের ছোট্ট ঋষিকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছিলেন। কিন্তু সেখানে কোনও চিকিৎসক বা মেডিক্যাল অফিসারের দেখা পাওয়া যায়নি। ছোট্ট ঋষিকে কোলে নিয়ে অপেক্ষা করছিল তাঁর মা। কিন্তু দীর্ঘসময় পরও কোনও চিকিৎসকের দেখা মেলেনি। আসেননি কোনও মেডিক্যাল অফিসারও। যার ফলে বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি

এই ঘটনা ফের একবার রাজ্যের চিকিৎসার বেহাল দশা দেখিয়ে দিল। অভিযোগ, শিশুটির মৃত্যুর পরও কোনও চিকিৎসক বা মেডিক্যাল অফিসার সেখানে আসেননি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং মৃত শিশুটির পরিবার ক্ষোভে ফুটছে। স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক কেন হাজির ছিলেন না, এই প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্ত্রী আগেরদিন উপোস করেছিলেন। তাই হাসপাতালে আসতে দেরি হয়েছিল ওই চিকিৎসকের। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন