Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Petrapol: পেট্রাপোল সীমান্তে আমেরিকান ডলার সহ মহিলা গ্রেফতার

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ শুক্রবার গভীর রাতে বর্ডার চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার কর্মীরা ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করে।

বিএসএফের মহিলা জওয়ানদের তল্লাশির সময় ওই মহিলার কাপড়ের ভিতর থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট থেকে ১৯৭০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৫,৭২,৮৪৮ টাকা।

মহিলা পাচারকারী ভারত থেকে এই টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই মহিলা জানায়, সে নিজের বাড়িতে গৃহস্থালির কাজ করে, অর্থ উপার্জনের জন্য চোরাচালানের কাজে লিপ্ত হয়।

সে জানায়, বিএসএফের ডিউটি লাইন অতিক্রম করে এই প্যাকেটটি এক চোরাকারবারীর হাতে তুলে দিতে হত। এই কাজের জন্য সে ১০০০ টাকা পেত। আটক মহিলা ও বাজেয়াপ্ত মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।  

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন