প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Monsoon:অবশেষে বর্ষা এল, স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ! দিনক্ষণ স্পষ্ট করল হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই ‘আষাঢ়ে-র প্রথম দিবস’ । আকাশের দিকে তাকালেও তার ইঙ্গিত মিলছে। বুধবার সকাল থেকেই মুখ ভার করে রেখেছে বঙ্গের আকাশ। কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়ে গেছে।

মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টির পর চরম অস্বস্তি থেকে মুক্তি পেয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। বুধবার সকালের মনোরম আবহাওয়ায় ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। হাওয়া অফিস বলছে, এর সঙ্গেই বর্ষার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারের মতো বুধবারেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

বৃহস্পতিবারেই বর্ষা প্রবেশ করবে গোটা বঙ্গে। আষাঢ়ে বৃষ্টি হবে ভালমতোই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

রাতের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। এমন আবহাওয়া বজায় থাকবে টানা ৪ থেকে ৫ দিন। রবিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। 

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি, পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন