প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

চেতলা অগ্রণীতে পুজোয় চোখ আঁকলেন মমতা, মহালয়া থেকেই শুরু উদ্বোধন

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ বুধবার মহালয়ার দিন সন্ধ্যায় শহরের একাধিক নামী দুর্গাপুজোর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছর ধরে প্রশাসনিক নানা ব্যস্ততার মধ্যেও মহালয়ার পূণ্য দিনটিতে সন্ধ্যায় মণ্ডপে ছুটে যান মুখ্যমন্ত্রী। তাঁর হাতের ছোঁয়াতেই সূচনা হয় উত্সবের। এবারও বজায় রইল সেই ধারা।

বুধবার নজরুল মঞ্চে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র অনুষ্ঠান সেরে সোজা নাকতলা উদয়ন সংঘে যান মুখ্যমন্ত্রী। এই পুজোর উদ্যোক্তা শীর্ষ তৃণমূল নেতা, মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। তারপর একে একে সেলিমপুর, বাবুবাগান, যোধপুর পার্ক ৯৫ পল্লী, যোধপুর পার্কের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করে সবশেষে তিনি যান চেতলা অগ্রণীতে, যে পুজোর কর্ণধার রাজ্যের মন্ত্রী,  তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ (ববি) হাকিম।

সেখানকার প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত ভাষণে তিনি দুর্গা মায়ের শ্রদ্ধা নিবেদনে দীর্ঘ স্তোত্র বলে যান  গড়গড় করে। মঞ্চে উঠে বলেন, প্রতিবার মায়ের চক্ষুদান  করি। ভাল লাগে। প্রতিমা শিল্পীদেরও প্রশংসা করেন তিনি। সবার মঙ্গল কামনা করে বলেন, সবাই ভাল থাকুন। আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর।

গত বছরের মতো এবারও করোনাভাইরাস আবহেই  বাঙালির শ্রেষ্ঠ উত্সব হচ্ছে। নানা বিধিনিষেধ মেনেই প্রতিমা দর্শন করতে হবে। মন্ডপের ভিতরে নয়, অনেকটা দূর থেকেই মায়ের মুখ দেখতে হবে। কিন্তু তাতে উত্সাহে ভাঁটা পড়ার সম্ভাবনা নেই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন