Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

গোয়ায় ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। বিমান ভেঙে পড়লেও পাইলত বেঁচে গিয়েছেন প্রাণে। রবিবার সকালে রুটিন মহড়া চলার সময়ে মিগটি ভেঙে পড়ে গোয়ায়।

নৌবাহিনীর তরফে টুইট করে বলা হয়েছে, ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে। কিন্তু অক্ষত রয়েছেন পাইলট এবং কম্যান্ডর। তাঁদের কোনও বিপদ হয়নি। রুটিন মহড়া চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে।

নৌবাহিনীর তরফে আরও বলা হয়েছে, ভেঙে পড়া মিগটি ট্রায়াল ভার্সনের ছিল। একটি পাখি ডানদিকের ইঞ্জিনে ধাক্কা খাওয়াতেই বিপত্তি ঘটে।

গতবছর নভেম্বর মাসে একই ঘটনা ঘটেছিল গোয়ার ডাবলিমের নৌঘাঁটিতে। রুটিন মহড়া চলা সময়ে ভেঙে পড়েছিল একটি মিগ-২৯কে ফাইটার জেট। তিন মাসের মধ্যে একই ঘটনা ঘটল গোয়ায়। তবে সময় মতো বেরিয়ে আসায় প্রান বাঁচল পাইলট ও কম্যান্ডরের।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন